fbpx
হোম আন্তর্জাতিক ট্রা ম্পের দেওয়া স ম্মাননা নেবেন না টম ক্রুজ
ট্রা ম্পের দেওয়া স ম্মাননা নেবেন না টম ক্রুজ

ট্রা ম্পের দেওয়া স ম্মাননা নেবেন না টম ক্রুজ

0

হলিউডের জনপ্রিয় তারকা টম ক্রুজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মর্যাদাপূর্ণ কেনেডি সেন্টার অনার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে থাকার সময়ে ট্রাম্পের হাত থেকে এ সম্মাননা পাওয়ার তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত তা প্রত্যাখ্যান করেছেন ক্রুজ।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, কেনেডি সেন্টারের কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তা জানিয়েছেন—ক্রুজ এই সম্মাননা নিতে চাননি শুধু সময়সূচি না মেলার কারণে। তবে এ বিষয়ে তার মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। পুরস্কার গ্রহণ না করা নিয়ে মুখপাত্রের কাছে প্রশ্ন রাখা হলেও তিনি সুনির্দিষ্ট উত্তর দেননি।
বুধবার (১৩ আগস্ট) ট্রাম্প ঘোষণা করেন, এ বছর এ পুরস্কার পাচ্ছেন হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালন, কান্ট্রি মিউজিক তারকা জর্জ স্ট্রেইট, ডিস্কো ডিভা গ্লোরিয়া গেনর, রক ব্যান্ড কিস এবং ব্রিটিশ নাট্যকর্মী মাইকেল ক্রফোর্ড। ক্রফোর্ড ব্রডওয়ের বিখ্যাত মিউজিক্যাল ফ্যান্টম অব দ্য অপেরা-এর প্রধান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন।
প্রথা অনুযায়ী ডিসেম্বরের শুরুতে এই গালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং পরে সিবিএস টিভিতে সম্প্রচারিত হয়। তবে এবার ট্রাম্প নিজেই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন।
কেনেডি সেন্টার যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় পারফর্মিং আর্টস ভেন্যুগুলোর একটি, যা প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মৃতিতে নির্মিত। ১৯৭১ সালে উদ্বোধনের পর থেকে কেন্দ্রটি রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় শিবিরের কাছ থেকে সমান সমর্থন পেয়ে এসেছে।
এদিকে চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে টম ক্রুজ এ বছর আরও একটি মর্যাদাপূর্ণ সম্মাননা পাচ্ছেন। গত জুনে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ঘোষণা করে, আগামী ১৬ নভেম্বর গভর্নস অ্যাওয়ার্ডসে তাকে সম্মানসূচক অস্কার দেওয়া হবে।
তথ্যসূত্র: ওয়াশিংটন পোস্ট, পিপলডটকম

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *