হোম জাতীয় টাঙ্গাইলে গণধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন
টাঙ্গাইলে গণধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে গণধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন

7
0

টাঙ্গাইলে চলন্তবাসে আলোচিত গণধর্ষণ মামলায় চার আসামীকেই  যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সে সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদন্ড দেয়া হয়েছে।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) বেগম খালেদা ইয়াসমিন আজ বুধবার দুপুরে ৩ জন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ মামলার চার আসামীর মধ্যে একজন পলাতক রয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো, গাড়ি চালক হাবিবুর রহমান, হেলপার মো.খালেক ভুট্টো এবং অপর আসামী আশরাফুল। পলাতক রয়েছে গাড়ির সুপারভাইজার রেজাউল করিম জুয়েল।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাসিমুল আক্তার নাসিম। তাকে সহায়তা করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান আজাদ।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ এপ্রিল কালিয়াকৈরের মৌচাকে কর্মরত এক গার্মেন্ট কর্মী টাঙ্গাইলের ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে ভোর পাঁচটার দিকে ‘বিনিময় পরিবহনের’ একটি বাসে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় বাসে যাত্রী না থাকার সুযোগে বাসটি কিছুদূর যাওয়ার পর কন্ডাকটার বাসের জানালা দরজা বন্ধ করে দেয়। পরে গাড়ির চালক হাবিবুর রহমান নয়ন তাকে পেছনের ছিটে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পালাক্রমে বাসের কন্ডাকটার ও হেলপার ধর্ষণ করে। পরে বাসটি ঢাকা না গিয়ে টাঙ্গাইল ময়মনসিংহ রোডের একটি ফাঁকা জায়গায় ওই গৃহবধুকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ওই গৃহবধু মধুপুর বাসস্ট্যান্ডে এসে তার স্বামীকে বিষয়টি জানালে স্বামী তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে ওইদিনই গ্রেপ্তার করে।

(7)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *