fbpx
হোম বিনোদন কারাগারে কেমন ছিলেন র‍্যাপার হান্নান
কারাগারে কেমন ছিলেন র‍্যাপার হান্নান

কারাগারে কেমন ছিলেন র‍্যাপার হান্নান

0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘আওয়াজ উডা’ শিরোনামে একটি গান গেয়ে সাড়া ফেলেছিলেন র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। এক পর্যায়ে প্রতিবাদী এই গানের জন্য গত ২৫ জুলাই হান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে শেখ হাসিনার পদত্যাগের একদিন পর ৬ আগস্ট মুক্তি পান তিনি। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কারাগারে থাকার দিনগুলোর অভিজ্ঞতা শেয়ার করেছেন এ গায়ক।
এসময় হান্নান জানান, কারাগারে ১২ দিন থাকতে হয়েছে তাকে। যদিও গ্রেপ্তারের আগে তার পরিবার এ বিষয়ে কিছুই জানত না। হান্নান যখন বুঝতে পারেন তার বিরুদ্ধে ভাঙচুর, বিস্ফোরণের মামলা দেওয়া হয়েছে, তখন বিষয়টি নিয়ে আর কিছুই করার ছিল না হান্নানের।
হান্নানের কথায়, ‘যখন আমাকে কারাগারে নিয়ে আসা হয় তখনই বুঝে গিয়েছিলাম এখানে আমাকে কিছুদিন থাকতে হবে। বাকি দিনগুলো খুব কষ্টে কাটবে। প্রথম কয়েকটা দিন ছিল খুবই দুঃসহ।

তিনি বলেন, ‘আমাকে টাওয়ারে রাখা হয়েছিল। বাইরে বের হওয়ার উপায় ছিল না। পরে টাওয়ার থেকে নামিয়ে বাইরের সেলে নিয়ে যাওয়া হয়েছিল। ছোট একটা রুমের মধ্যে আমার সঙ্গে দু’জন ছিল। জেলের ভেতর বাইরের কোনো খবর পাচ্ছিলাম না। প্রথম জেলজীবন, ১৩ দিন কতটা কষ্টে জেলে ছিলাম তা বলে বোঝানো সম্ভব নয়।’
হান্নান আরও বলেন, ‘আদালতে নেওয়ার আগে থানায় ৩৯ ঘণ্টা আটকে রাখা হয়েছিল। আমার পরিবারের লোকজন তখন কিছুই জানত না। আদালতে পাঠানোর আগেও আমি জানতাম না, আমাকে কী অভিযোগে এখানে আনা হয়েছে। পরে জেনেছি, আমার বিরুদ্ধে নাকি ভাঙচুর, বিস্ফোরণের মামলা দেওয়া হয়েছে।’
জেল থেকে মুক্তি পাওয়ার পর অনুভূতি জানিয়ে হান্নান বলেন, ‘অনেকের আইনি সহায়তা পেয়েছি। অনেকে দেয়ালে দেয়ালে গ্রাফিতি করেছেন। কেউ কেউ ব্যানার নিয়ে মিছিলও করেছেন। সবাই আমার জন্য এত কিছু করেছেন আমি যখন জানতে পেরেছি, আবেগে চোখের পানি ধরে রাখতে পারিনি।’

 

 

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *