হোম বিনোদন বডিগার্ডের ছেলেকে নায়ক বানাচ্ছেন সালমান খান
বডিগার্ডের ছেলেকে নায়ক বানাচ্ছেন সালমান খান

বডিগার্ডের ছেলেকে নায়ক বানাচ্ছেন সালমান খান

0
0

সালমান খানের হাত ধরে কম ছেলেমেয়ে পা রাখেনি বলিউডে। এবার পালা নিজের বডিগার্ড শেরার ছেলে। সালমান আগেই প্রতিজ্ঞা করেছিলেন, শেরার ছেলে টাইগারকে নিয়ে আসবেন বলিউডে। এবার সেটাই করছেন। এখন পরিচালকও টাইগারের বিপরীতে নায়িকার খোঁজে রয়েছেন।

খবর পাওয়া গেছে, ইতিমধ্যেই সতীশ কৌশিকের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগও করে ফেলেছেন সালমান। টাইগারকে বলিউডের জন্য প্রস্তুত করাতেও দিচ্ছেন জানপ্রাণ।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, একাধিক নায়িকার সঙ্গেও কথা বলেছেন, তবে কারো নাম এখনো অফিশিয়াল হয়নি। সব ঠিক থাকলে ২০২৩ সালেই ফ্লোরে যাবে এই সিনেমা।

২০১৯ সালে টাইগারকে বলিউডে লঞ্চ করা নিয়ে সালমানকে বলতে শোনা গিয়েছিল, ‘শেরার ছেলে টাইগারের গ্রুমিং চলছে আপাতত। একাধিক প্রযোজক ওর ব্যাপারে ভাবছে। শেরা যদিও মনে করে, ওর ছেলের জন্য স্ক্রিপ্ট বাছতে সেরা বিচারক আমিই হব। তাই আপাতত সেই কাজটা করছি। এখনো ভালো কিছু খুঁজে পাওয়া বাকি।’

এদিকে সালমানের ২০১৬ সালের সিনেমা ‘সুলতান’-এ সহ-পরিচালক হিসেবে কাজ করেছে টাইগার।

সালমান এখন ব্যস্ত তাঁর পরের ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’ নিয়ে। এই সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে শেহনাজ গিলের। ২০২৩ সালের শেষে আসবে ‘টাইগার ৩’।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *