হোম রাজনীতি নৌকার পক্ষে নামার ঘোষণা শামীম ওসমানের
নৌকার পক্ষে নামার ঘোষণা শামীম ওসমানের

নৌকার পক্ষে নামার ঘোষণা শামীম ওসমানের

0
0

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামার ঘোষণা দিলেন নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমান।

সোমবার (১০ জানুয়ারি) সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে নারায়ণগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, ‘কোনো দল-মতের কারণে আমি রাজনীতিতে আসিনি। রাজনীতি করতে এসেছি জাতির পিতার হত্যাকারীদের বিচারের দাবিতে। রাজনীতি করতে এসেছি বঙ্গবন্ধুকে ভালোবেসে। আমি নৌকার বিরুদ্ধে না, নৌকা প্রতীক আমাদের রক্ত দিয়ে কেনা প্রতীক। আজ থেকে নৌকার হয়ে মাঠে নামলাম।’

তিনি আরো বলেন, ‘নির্বাচন এলেই আমাকে নিয়ে আলোচনা শুরু হয়। নির্বাচনের সময় আমি কেন সাবজেক্ট ম্যাটার হবো, জানতে চাই। এখন আমার অবস্থা গরিবের ভাবির মতো। ও বলে আমি তার, সে বলে আমি তার।’

শামীম ওসমান বলেন, ‘সামনে যেদিন আসছে, কঠিন পরীক্ষা দিতে হবে। ছাত্রলীগের মনে কষ্ট দিয়েন না। দুঃসময়ে তারাই এগিয়ে এসেছিল। নির্বাচন ধমক দিয়ে হয় না। একে অপরকে দোষারোপ করে নির্বাচন হয় না। সব রাগ-অভিমান ছেড়ে দিয়ে কাজ করতে হবে। সবার ঘরে ঘরে যেতে হবে। এই ঘাঁটি নৌকার, এ মাটি আওয়ামী লীগের। জয় আমাদের হবেই।’

তিনি আরো বলেন, ‘আজ থেকে নৌকার হয়ে মাঠে নামলাম। আমরা যখন জাগবো অন্যরা তখন ঘুমাবে। আমাদের রক্ত মুক্তিযোদ্ধার রক্ত। বঙ্গবন্ধু আমাদের শেষ ঠিকানা। আমি কারো সামনে মাথানত করি না। আমি নিজেই ঝড়, এই ঝড় কারো সামনে মাথা নোয়ায় না।’

উল্লেখ্য, নাসিক নির্বাচনে শামীম ওসমান প্রতিপক্ষের হয়ে কাজ করছেন বলে অভিযোগ তুলেছিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা: সেলিনা হায়াৎ আইভী। এ নির্বাচনে আইভীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *