হোম বিনোদন ‘গলুই দারুণ সিনেমা’ বললেন, সেন্সর বোর্ড সদস্যরা
‘গলুই দারুণ সিনেমা’ বললেন, সেন্সর বোর্ড সদস্যরা

‘গলুই দারুণ সিনেমা’ বললেন, সেন্সর বোর্ড সদস্যরা

0
0

সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেল সুপারস্টার শাকিব খান ও পূজা চেরী অভিনীত সিনেমা ‘গলুই’। মঙ্গলবার সিনেমাটি সেন্সর বোর্ড থেকে আনকাট সেন্সর লাভ করে।

চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন। রাতে তিনি বলেন, সোমবার তথ্যমন্ত্রণালয় দেখার পর মঙ্গলবার গলুই সেন্সরে জমা পড়ে।

ভাইস চেয়ারম্যান বলেন, একদিনের মধ্যে সিনেমাটি সেন্সরে প্রদর্শনের পর মুক্তির অনুমতি দেয়া হয়। ‌গলুই দারুণ সিনেমা। সেন্সর বোর্ড থেকে অবজেকশন দেয়ার মতো কিছু পাইনি।

সরকারী অনুদানের সিনেমা ‘গলুই’ পরিচালনা করেন এসএ হক অলিক। খোরশেদ আলম খসরুর প্রযোজনায় সিনেমাটিতে শাকিব খানের নায়িকা পূজা চেরী। আরো অভিনয় করেন আজিজুল হাকিম।

অক্টোবরে জামালপুরে গলুইয়ের শুটিং শুরু হয়। নৌকাবাইচ ও একটি পিরিওডিক্যাল গল্পকে কেন্দ্র করে টানা ৪০ দিনের মতো শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির শুটিং শেষ হয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *