হোম আন্তর্জাতিক করোনায় কমেছে মৃত্যুর সংখ্যা
করোনায় কমেছে মৃত্যুর সংখ্যা

করোনায় কমেছে মৃত্যুর সংখ্যা

0
0

করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৮৫ হাজার।

শুক্রবার (১ অক্টোবর) ওয়ার্ল্ডোমিটারস’র তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৭১৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ৯৪৫ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৭ লাখ ৯৬ হাজার ৪০৮ জনে।

এ সময়ের মধ্যে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৯২৯ জন। যা আগের দিনের তুলনায় বেড়েছে সাড়ে ৫ হাজারের বেশি। এতে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৪৮ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৯০১ জন এবং মারা গেছেন ১ হাজার ৮০৮ জন।

এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮২ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৩০০ জন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৫১০ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৮৬০ জন।

এর আগের দিন বুধবার দেশে ১৭ জনের মৃত্যু হয়েছিল যা গত চারমাসের মধ্যে সর্বনিম্ন। গত ২৬ মে ১৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদফতর। সেই তুলনায় বৃহস্পতিবার করোনায় মৃত্যু বেড়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *