হোম বিনোদন মডেল-অভিনেত্রী শখ মা হচ্ছেন
মডেল-অভিনেত্রী শখ মা হচ্ছেন

মডেল-অভিনেত্রী শখ মা হচ্ছেন

0
0

গত বছরের ১২ মে দ্বিতীয় বিয়ে করে সংসারী হয়েছেন মডেল-অভিনেত্রী শখ। তার স্বামীর নাম রহমান জন। পেশায় ব্যবসায়ী। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে শখ সেখানেই অবস্থান করছেন। মাঝে মধ্যে উত্তরার বাসাতেও থাকেন। নতুন এই সংসারের এক বছর পর শখ মা হওয়ার সুখবর দিয়েছেন।

শখ নিজেই এ খবর জানিয়েছেন। শখ বলেন, মা হওয়ার বিষয়টি আমার জীবনের সেরা মুহূর্ত। আমার দিন কেটে যায় অনাগত নতুন মানুষের কথা ভাবতে ভাবতে। আমাকে এই দীর্ঘসময় ধরে দেখভাল করা চিকিৎসক বলেছেন মন ভাল রাখতে। আমি সময়টাকে উপভোগ করছি। আমি সবার কাছে আমার অনাগত সন্তানের জন্য দোয়া চাই। শখ তার সংসার নিয়ে বলেন, আমরা দুটি মানুষ খুব ভালো আছি। এখন পরিবারে তিনজন হওয়ার অপেক্ষায় আছি।

আপনাদের শুভকামনা ও দোয়া খুব প্রয়োজন। উল্লেখ্য, শখ ২০১৫ সালে অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে সংসার শুরু করেন। বিয়ের দুই বছরের মধ্যেই ভেঙ্গে যায় তার সেই সংসার। এরপর থেকেই মিডিয়া থেকে দূরে সরে যান।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *