হোম অন্যান্য হাঁসের মুখে মানুষের কথা !
হাঁসের মুখে মানুষের কথা !

হাঁসের মুখে মানুষের কথা !

0
0

‘প্যাক প্যাক’ শব্দ সবারই অতি পরিচিত। এটি হাঁসের ডাক। মানুষের কথা নকল করতে পারে ময়না-টিয়া পাখি। তাই বলে হাঁস তো প্যাক প্যাক শব্দ ছাড়া মানুষের মতো কথা বলতে পারে না। কিন্তু বাস্তবে ঠিক সেটিই ঘটেছে। হাঁস অবিকল মানুষের মতো কথা বলতে পারে।
হাঁস কথা বলতে পারে- বিশ্বাস নাও হতে পারে। তবে সম্প্রতি অবশ্য এক হাঁসের মুখে মানুষের বুলি শুনে হতবাক হয়ে গেছেন নেটিজেনরা। নেদারল্যান্ডসের লিডেন বিশ্ববিদ্যালয় আর অস্ট্রেলিয়ার গবেষকরা এক গবেষণায় দেখেছেন, পানিতে বিচরণকারী হাঁসও মানুষের বুলি নকল করতে পারে।

এক অডিও ক্লিপে টিডবিনবিলা নেচার রিজার্ভের একটি পুরুষ হাঁসকে বারবার ইংরেজিতে ‘ইউ ব্লাডি ফুল’ বলতে শোনা গেছে। গবেষকরা জানিয়েছেন, রিপার নামের ওই হাঁসটি পার্কের একজন তত্ত্ববধায়কের মুখে এই বুলি শুনে শিখে নেয়।
আরেকটি ভিডিও ক্লিপে ওই হাঁসকে দরজা খোলা ও বন্ধ করার আওয়াজ করতে শোনা গেছে। মজার ব্যাপার হলো, সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সময়ই কেবল মানুষের ওই বুলি আর দরজা খোলা ও বন্ধ করার আওয়াজ করেছে রিপার।
গবেষণায় পাওয়া তথ্য দেখে ধারণা করা হচ্ছে, তোতা, ইউরোপীয় স্টারলিং ও ময়নার মতো মানুষের বুলি নকল করার ক্ষমতা হয়েছে ওই হাঁসের। সূত্র : সিএনএন, দ্য গার্ডিয়ান।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *