হোম আন্তর্জাতিক শিক্ষকদের জিনস, টি-শার্ট পরা নিষিদ্ধ করলো পাকিস্তান
শিক্ষকদের জিনস, টি-শার্ট পরা নিষিদ্ধ করলো পাকিস্তান

শিক্ষকদের জিনস, টি-শার্ট পরা নিষিদ্ধ করলো পাকিস্তান

0
0

পাকিস্তান সরকার সে দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাদের পোশাক সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন নির্দেশিকায় বলা হয়েছে দেশটির স্কুল-কলেজের শিক্ষকরা জিনস, টি-শার্ট পরে পড়াতে পারবেন না। শিক্ষিকারা স্কুল-কলেজে পাঠদানের সময় টাইট পোশাক পরতে পারবেন না। এমনকি স্কুল-কলেজের কোনো অনুষ্ঠানেও এ ধরনের পোশাক পরা যাবে না।

ঐ প্রতিবেদনে বলা হয়েছে, সব স্কুল, কলেজের প্রধান শিক্ষকদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে দেশটির শিক্ষা অধিদপ্তর। নতুন নির্দেশিকায় পোশাকের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের আচরণবিধিসংক্রান্ত বিভিন্ন নিয়ম জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রত্যেক শিক্ষককে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পুরুষ শিক্ষকদের নিয়মিত চুল, দাড়ি ছাঁটতে হবে।

শিক্ষক-শিক্ষিকানির্বিশেষে সবাইকে নিয়মিত গোসল করতে হবে, নখ কাটতে হবে। স্কুল-কলেজে আসার সময় ডিওডোরেন্ট বা পারফিউম মাখতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, পড়ানোর সময় শিক্ষকদের টিচিং গাউন পরতে হবে। গবেষণার সময় ল্যাব কোট পরতে হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষিকাদের সালোয়ার, কামিজ, ট্রাউজার, শার্টের সঙ্গে ওড়না বা চাদর পরতে হবে। শিক্ষিকারা চাইলে স্কার্ফ বা হিজাব পরতে পারবেন। শিক্ষক-শিক্ষিকা সবাইকেই ফর্মাল জুতা পরতে হবে। স্যান্ডেল পরে স্কুল-কলেজে আসা যাবে না।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *