হোম ক্রীড়া এবার ক্লাব পাল্টাতে যাচ্ছেন রোনালদো ও এমবাপ্পে !
এবার ক্লাব পাল্টাতে যাচ্ছেন রোনালদো ও এমবাপ্পে !

এবার ক্লাব পাল্টাতে যাচ্ছেন রোনালদো ও এমবাপ্পে !

0
0

লিওনেল মেসির পর এবার ক্লাব পাল্টানোর তালিকায় নাম উঠছে ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পের। ইতালির ক্লাব জুভেন্টাস ছেড়ে রোনালদো যাবেন ম্যানচেস্টার সিটি ক্লাবে আর এমবাপ্পের স্পেনের রিয়াল মাদ্রিদে। যদিও ক্লাব ছাড়ার বিষয়টি চূড়ান্ত নয় এখনো। তবে রোনালদো একটি টুইটে জুভন্টাসকে জানিয়ে দিয়েছেন তাকে যেন ছেড়ে দেয়া হয়। জুভেন্টাসে আর খেলার ইচ্ছে নেই তার। দলবদলবিষয়ক নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো খবরটি নিশ্চিত করেছেন।

এই অবস্থায় প্রশ্ন উঠে রোনালদোর ম্যানচেস্টার সিটিতে যাওয়াটা এখ কোন পর্যায়ে আছে। ইংলিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্টের প্রধান ফুটবল প্রতিবেদক মিগেল ডেলানি তাঁর প্রতিবেদনে লিখেছেন, সিটির সঙ্গে রোনালদোর দুই বছরের চুক্তি হয়ে গেছে। মাদ্রিদভিত্তিক স্প্যানিশ দৈনিক ‘এএস’কে উদ্ধৃত করে একই খবর দিয়েছে ফুটবলবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন।

এদিকে রিয়াল এরই মধ্যে এমবাপ্পের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে পিএসজিকে। প্রস্তাবটা প্রথমে ছিল ১৬ কোটি ইউরো, তারপর দ্বিতীয় দফায় ১৮ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল। কিন্তু এমবাপ্পের মতো একজন প্রতিভাকে এত ‘কম দামে’ ছাড়তে রাজি নয় পিএসজি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *