হোম বিনোদন একসঙ্গে সঞ্জয় দত্ত ও শাহরুখ খান!
একসঙ্গে সঞ্জয় দত্ত ও শাহরুখ খান!

একসঙ্গে সঞ্জয় দত্ত ও শাহরুখ খান!

0
0

প্রথমবারের মতো বলিউডের দুই সুপারস্টার সঞ্জয় দত্ত ও শাহরুখ খান পূর্ণাঙ্গ চরিত্রে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। ‘রাখি’ নামের একটি সিনেমায় দু’জন পর্দা ভাগ করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।দুই অভিনেতার পক্ষ থেকে ডেট পেলেই শীঘ্রই ছবির শুটিং শুরু হবে। জানা গেছে, ক্যান্সার আক্রান্ত সঞ্জয় দত্তের জন্য নাকি শুটিংয়ে স্পেশাল ব্যবস্থাও করা হচ্ছে। মাথায় রাখা হয়েছে করোনা সংক্রমণের বিষয়টিও।বলা হচ্ছে, ২০২২ সালের সবচেয়ে বড় প্রজেক্টের একটি হতে যাচ্ছে ‘রাখি’। সিনেমাটি বেশ কয়েকটি ভাষায় নির্মিত হওয়ার কথা। শিগগিরই শুরু হবে শুটিং এবং আসবে আনুষ্ঠানিক ঘোষণা। এরই মধ্যে নাকি চিত্রনাট্য পড়ে তা সঞ্জয় ও শাহরুখ পছন্দ করেছেন।

এর আগে শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ও ‘রা ওয়ান’ সিনেমাতে অতিথিশিল্পী হিসেবে পাওয়া গিয়েছিল সঞ্জয় দত্তকে। তবে এবারই প্রথম সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে পর্দা ভাগ করে নেবেন এই তারকাদ্বয়। এছাড়াও সিনেমাটিতে আরও বেশকিছু চমকের গুঞ্জন রয়েছে।বর্তমানে শাহরুখ খান ‘পাঠান’ সিনেমার শুটিং করছেন। এরপর তার আরেকটি প্রজেক্ট শুরু হওয়ার কথা। আর ‘কেজিএফ চ্যাপ্টার টু, ‘শমসেরা’ ও ‘ভুজ’ নিয়ে সঞ্জয় দত্ত হাজির হতে যাচ্ছেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *