হোম বিনোদন শান্তির খোঁজ পেয়েছেন শ্রাবন্তী!
শান্তির খোঁজ পেয়েছেন শ্রাবন্তী!

শান্তির খোঁজ পেয়েছেন শ্রাবন্তী!

0
0

গত কয়েক মাসে অভিনয় জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি আলোচনায় আছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। স্বামী রোশন সিংহের সঙ্গে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পরেই ক্রমাগত চুলচেরা বিশ্লেষণ চলতে থাকে দু’জনের রসায়ন নিয়ে। নেটমাধ্যমেও বিভিন্ন পোস্টে তাদের খারাপ সম্পর্কের বিষয়টি পরিস্কার। কিন্তু সব ভুলে শ্রাবন্তীর সঙ্গে সংসার করার ইচ্ছা প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছেন রোশন। এই টানাপড়েনের মধ্যেই শ্রাবন্তীর জীবনে ফের নতুন বসন্ত। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে তাঁর প্রেমের জল গড়িয়েছে অনেক দূর।মঙ্গলবার সাকালে ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রাবন্তী লিখেছেন, ‘যে নারী প্রতিশোধ স্পৃহার পরিবর্তে শান্তি খুঁজে পেয়েছে, তাকে বিব্রত করা সম্ভব নয়।’এই পোস্টটি দেওয়ার পর থেকেই নেটিজেনরা প্রশ্ন তুলছেন, তবে ভেঙে যাওয়া সম্পর্কের থেকে নিজেকে সরিয়ে নিয়ে শান্তি খুঁজে পেয়েছেন শ্রাবন্তী?আর যাই হোক- অভিনয় জীবনে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে চলেছে শ্রাবন্তীর। হইচইয়ের ‘দুজনে’ ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি। বিপরীতে থাকবেন সোহম চক্রবর্তী। আগামী ৯ জুলাই ‘হইচই’ প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *