হোম আন্তর্জাতিক গাজা পুনর্গঠনে ৫০ কোটি মার্কিন ডলার দেবে কাতার
গাজা পুনর্গঠনে ৫০ কোটি মার্কিন ডলার দেবে কাতার

গাজা পুনর্গঠনে ৫০ কোটি মার্কিন ডলার দেবে কাতার

0
0

টানা ১১ দিন যুদ্ধের পর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। গত শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর থেকেই বিধ্বস্ত গাজা ভূখণ্ড পুনর্গঠনে প্রয়োজনীয়তা দেখা দেয়। এর প্রেক্ষিতেই অবরুদ্ধ উপত্যকাটির পুনর্গঠনে এগিয়ে এলো কাতার।

বুধবার টুইটারে দেওয়া এক বার্তায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেন, ‘গাজা পুনর্গঠনে ৫০ কোটি মার্কিন ডলার প্রদান করবে কাতার। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রকৃত ও কার্যকর সমাধান না আসা পর্যন্ত আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের সাহায্য করে যাবো।’

আর্থিক-সহ অন্যান্য সহযোগিতা দেওয়ার বাইরে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্ততাকারী হিসেবে কাজ করে থাকে কাতার। অতীতে বিভিন্ন সময় গাজার উন্নয়নে শত শত কোটি মার্কিন ডলার ব্যয় করেছে রাষ্ট্রটি।

এছাড়া ১৩ বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের হাতে অবরুদ্ধ গাজা উপত্যকা পুনর্গঠনে গত সপ্তাহে ৫০ কোটি মার্কিন ডলার দেওয়ার কথা ঘোষণা করে মিসর।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *