হোম অন্যান্য ভাসানচরে পৌঁছেছে আরও ২,১৪৭ রোহিঙ্গা
ভাসানচরে পৌঁছেছে আরও ২,১৪৭ রোহিঙ্গা

ভাসানচরে পৌঁছেছে আরও ২,১৪৭ রোহিঙ্গা

0
0

নোয়াখালীর ভাসানচরে কক্সবাজারের উখিয়া থেকে ষষ্ঠ ধাপের দ্বিতীয় পর্বে পৌঁছেছে আরো ২ হাজার ১৪৭ জন রোহিঙ্গা। এর মধ্যে ৫৪৭ জন পুরুষ ও ৬৩০ জন নারী এবং ৯৭০ জন শিশু রয়েছে।

বিকেল ৩টায় নৌবাহিনীর ব্যবস্থাপনায় ছয়টি জাহাজে চট্টগ্রাম থেকে রওয়ানা হয়ে  ভাসানচরে পৌঁছান। এ সময় ঘাটে উপস্থিত ছিলেন নৌবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

ভাসানচরে আসার পর পরই তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা। পরে ষষ্ঠ ধাপের দ্বিতীয় অংশে আসা রোহিঙ্গাদের দলটিকে নিয়ে যাওয়া হয় ওয়্যারহাউসে। সেখানে নৌবাহিনীর সদস্যরা তাদেরকে ভাসানচরে বসবাসের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে ধারণা দেয়।

ভাসানচর থানার ওসি মো. মাহে আলম জানান, রোহিঙ্গাদের জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক মেডিক্যাল পরীক্ষা শেষে গাড়িযোগে ওয়্যারহাউসে সমবেত করে ব্রিফ দেওয়া হয়। পরে ভাসানচরের ক্লাস্টারে স্থানান্তর করা হয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *