হোম আন্তর্জাতিক মূসা (আ.)’র কবরের পাশে পার্টি; রিমান্ডে ফিলিস্তিনের নারী
মূসা (আ.)’র কবরের পাশে পার্টি; রিমান্ডে ফিলিস্তিনের নারী

মূসা (আ.)’র কবরের পাশে পার্টি; রিমান্ডে ফিলিস্তিনের নারী

0
0
2

ফিলিস্তিনের অন্যতম শীর্ষ এক নারী ডিজে সামা আব্দুল হাদি ও তার বন্ধুরা শনিবার মূসা (আ:) এর কবরের পাশে একটি পার্টি করেছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পার্টির ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র গণঅসন্তোষ ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ফিলিস্তিনের নিরাপত্তা কর্তৃপক্ষ বাহিনীর ( পিএ) এক সদস্য জানায়, পার্টি থেকে সামা ও তার বন্ধুদের পুলিশ গ্রেপ্তার করে, ওইদিনই তাকে ১৫ দিনের রিমান্ডে পাঠায় পুলিশ।

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেরুজালেম এবং জেরিকোর মধ্যকার নবী মূসা নামক স্থানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার এক ভিডিওতে দেখা যায়, পার্টিতে সবাই একসাথে মদ খাচ্ছে ও মাদকদ্রব্য গ্রহণ করছে।
বাইরে স্থানীয় লোকজন জড়ো হয়ে চিৎকার করে পার্টি বন্ধ করতে বলছে। পিএ’র প্রধান এ ঘটনা সম্পর্কে বলেন, ঘটনাটি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।

(0)

2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *