হোম বিনোদন ‘মা’ সিরিয়ালের সেই ঝিলিককে নিয়ে সমালোচনা যে কারণে !
‘মা’ সিরিয়ালের সেই ঝিলিককে নিয়ে সমালোচনা যে কারণে !

‘মা’ সিরিয়ালের সেই ঝিলিককে নিয়ে সমালোচনা যে কারণে !

0
0

বহুল আলোচিত একটি সিরিয়াল ছিল স্টার জলসার ‘মা’। মাত্র তিন বছর বয়সে অভিনয় শুরু করেন সে এই মেয়ে। কোঁকড়ানো চুল, মায়াবী চোখ আর অভিনয় দিয়ে অনেকের মন জয় করে নিয়েছিল তিথি বসুর।

ভারতীয় চ্যানেলে ‘মা’ সিরিয়ালটি শুরু হওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা পায়। ছোট্ট ঝিলিকের অভিনয়ে মুগ্ধ হন অনেকেই। কিন্তু সেই ছোট্ট ঝিলিক এখন আর ছোট নেই। ছোট্ট থেকে সে এখন হয়ে উঠেছে কিশোরী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ভাইরাল হয় তার ছবি।

এখন তাকে কোনো সিরিয়ালে না দেখা গেলেও, তার উপস্থিতি টের পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তার ছবিতে আধুনিক পোশাকের কারণে অনেকেই নানা সমালোচনা করেন। মূলত, অনেকেই এখনো সেই ছোট্ট ঝিলিকের থেকে বের হতে পারেননি।

পর্দা আর বাস্তবের তো পার্থক্য আছে। অনেকের মনে তিথি এখনও সেই ঝিলিক হয়েই থেকে গেছেন। তাকে আধুনিক পোশাকে দেখতে অনেকেই অভ্যস্ত নন। ফলে ছোট্ট ঝিলিককে আধুনিক খোলামেলা পোশাকে মেনে নিতে দর্শকদের খানিকটা সময় তো লাগবেই। তবে তিথি যে খুব তাড়াতাড়ি ফের পর্দায় ফিরতে চলেছেন, এমন ইঙ্গিতও মিলেছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *