হোম অন্যান্য মিমের রান্না করা খাবার পাওয়া যাবে বিশেষ ছাড়ে !
মিমের রান্না করা খাবার পাওয়া যাবে বিশেষ ছাড়ে !

মিমের রান্না করা খাবার পাওয়া যাবে বিশেষ ছাড়ে !

0
0

বিদ্যা সিনহা মিম। লাক্স চ্যানেল আই সুপারস্টারে ২০০৭ এর চ্যাম্পিয়ন তিনি। এরপর থেকেই শোবিজে পথচলা শুরু করেছেন তিনি। নিয়মিত মডেলিং অভিনয়ে করে প্রমাণ করেছেন নিজের দক্ষতা। তিনি কাজ করেছেন বহু দর্শকপ্রিয় নাটক-টেলিছবিতে। কলকাতার বেশ ক’জন নামী নির্মাতার সিনেমায় প্রসেনজিৎ-জিৎ ও সোহমদের সঙ্গে দেখা গেছে তাকে। করোনার সময় ঘরবন্ধী থাকার পরে ধীরে ধীরে কাজ শুরু করেছেন এই অভিনেত্রী।

সেই ধারাবাহিকতায় একটি ভিন্নধর্মী অনুষ্ঠানে অংশ নিলেন সম্প্রতি। ফুডপ্যান্ডা আয়োজিত ‘ফর দ্য লাভ অব ফুড’- এর দ্বিতীয় পর্বে দেখা যাবে তাকে। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় তরুণ উপস্থাপক রাফসান শাবাব। মিমের সঙ্গে পর্বটিতে অংশ নেবেন স্ট্রিট ওভেনের মালিক দম্পতি আশিকুর রহমান ও সামিরা তারিন। এ পর্বে মিম তার পছন্দের একটি খাবার তৈরি করবেন সামিরা তারিনের সঙ্গে। মিমের তৈরি এ খাবারটি বিশেষ ডিসকাউন্টে কিনতে পাওয়া যাবে ফুডপ্যান্ডার অ্যাপে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *