হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে ৩০ জনের বেশি মানুষের প্রাণহানি
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে ৩০ জনের বেশি মানুষের প্রাণহানি

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে ৩০ জনের বেশি মানুষের প্রাণহানি

0
0

সাম্প্রতিক সময়ে শুরু হওয়া ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় রাজ্যগুলোতে ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ৫ লাখেরও বেশি বাসিন্দা বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। অনেকের বাড়িঘর আগুনে পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। তিন সপ্তাহ ধরে দাবানলে জ্বলছে ওরেগন, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনের বিস্তির্ণ এলাকা। দিনে দিনে তা ভয়াবহ হচ্ছে। সরকারি কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

শনিবার (১২ সেপ্টেম্বর) ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন সতর্ক করে বলেছেন, ভয়াবহ হুমকি হিসেবে জলবায়ু পরিবর্তন আমাদের দৈনন্দিন জীবনের অস্তিত্বকে সংকটে ফেলেছে। জলবায়ু পরিবর্তনের বাস্তবতা সম্পর্কে উদাসীন হিসেবে অভিযুক্ত করে এর জন্য বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন তিনি।

ওদিকে আগামী সোমবার ক্যালিফোর্নিয়ায় দাবানল পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। দাবানলের জন্য দুর্বল বন ব্যবস্থাপনাকেই দায়ী করেছেন তিনি। কর্মকর্তারা বলছেন, নিউ জার্সি অঙ্গরাজ্যের সমান এলাকা এখন দাবানলের আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। আগামী দিনে আরও বিস্তীর্ণ এলাকায় তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *