fbpx
হোম অন্যান্য পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ কালো মাম্বা !
পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ কালো মাম্বা !

পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ কালো মাম্বা !

0

সমুদ্রের জোয়ারের পানিতে বিষাক্ত সাপটি সমুদ্র উপকূলে ভেসে এসেছে। সোশ্যাল মিডিয়াতে ভয়ঙ্কর সেই সাপের একটি ভিডিও ভাইরাল হয়েছে। দক্ষিণ আফ্রিকার ডারবান সমুদ্র সৈকতে দেখতে পাওয়া গেল পৃথিবীর সবচেয়ে এই বিষাক্ত কালো মাম্বা সাপ, যা দেখে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়েছে।

দেখা যাচ্ছে যে, ডারবানের অ্যাডিংটন সমুদ্র সৈকতে গত রবিবার দুপুরে বিষাক্ত কালো মাম্বা সাপটি সাঁতার কাটছে। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে দক্ষিণ আফ্রিকার অ্যাসোসিয়েশন অব মেরিন বায়োলজিক্যাল রিসার্চ। এই সংস্থার আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে আসে এবং ভয়ঙ্কর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

এই ঘটনার পর অনেকেই এখন সমুদ্র সৈকতে যেতে ভয় পাচ্ছেন। সংস্থার তরফে খোঁজ চালানো হচ্ছে যে, আর কোনও মাম্বা সাপ সৈকতে ভেসে এসেছে কিনা? দক্ষিণ আফ্রিকার অ্যাসোসিয়েশন অব মেরিন বায়োলজিক্যাল রিসার্চের সংরক্ষণের অন্যতম আধিকারিক ডা. জুডি মান বলেছেন, সাপটির স্বাস্থ্য পরীক্ষার পর বর্তমানে একটি সাধারণ ঘরে রাখা হয়েছে।

উল্লেখ্য, কালো মাম্বা এলাপিড পরিবারভুক্ত এক প্রজাতির বিষধর সাপ। এটিকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ বলা হয়। এটি আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক ও ভয়ঙ্কর সাপ। আফ্রিকার একটি বড় অঞ্চলজুড়ে ভয়ঙ্কর এই সাপের বিস্তিৃতি লক্ষ্য করা যায়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *