হোম রাজনীতি দলীয় নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান খালেদার
দলীয় নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান খালেদার

দলীয় নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান খালেদার

0
0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বন্যার্তদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজায়’ শনিবার (১ আগস্ট) রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর বেগম খালেদা জিয়ার এই আহ্বানের কথা সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘করোনায় জনগণের পাশে দাঁড়ানো, বন্যা পরবর্তী যে সমস্যা দাঁড়াবে সে জন্য তাদের ত্রাণ ও পুনর্বাসনের ক্ষেত্রে যতটুকু সম্ভব নেতাকর্মীদের দুর্গতদের পাশে দাঁড়াতে বলেছেন।’

খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যাডাম এতোই অসুস্থ যে নিজেও বাসার নিচেও নামতে পারেন না, হাঁটতেও পারেন না।’

‘আসলে ম্যাডামের উন্নত চিকিৎসা যেটা প্রয়োজন সেটা হচ্ছে না। হাসপাতালেও যাওয়া যাচ্ছে না এখান যে পরিস্থিতি চলছে। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা ভালো না।’

কী কথা হয়েছে জানতে চাইলে ফখরুল বলেন, ‘আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দলেরই অনেক নিবেদিত প্রাণ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের সম্পর্কে কথা হয়েছে, তাদের পরিবার পরিজনদের নিয়ে কথা হয়েছে। এর মধ্যে অনেকের সন্তানের বিয়ে হয়েছে, অনেকে চলে গেছেন। সব কিছু মিলিয়ে বলা যেতে পারে সুখ-দুঃখের আলাপ হয়েছে।’

ফখরুল বলেন, ‘করোনা সংক্রমণ এবং বন্যার বর্তমান যে অবস্থা, দেশের অর্থনীতির যে পরিণতি হতে যাচ্ছে-সে সম্পর্কে বিষদভাবে আলোচনা হয়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষের আর কিছুদিন পরে কী অবস্থা দাঁড়াবে সে নিয়ে কথা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘দেশে বর্তমান যে করোনা পরিস্থিতি, বন্যা পরিস্থিতি ও রাজনৈতিক যে অবস্থা –এটা তো স্বাভাবিক নয়। এটা অস্বাভাবিক পরিস্থিতি। এই পরিস্থিতিতে উনার বিরুদ্ধে, দেশের সব মানুষের বিরুদ্ধে বিশেষ করে যারা ভিন্নমত পোষণ করেছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা-মোকাদ্দমা, জেল-জুলুম চলছে। এর মধ্যে তিনি দলকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন।’

খালেদা জিয়ার মুক্তির ৬ মাসের সময়সীমা প্রায় কাছাকাছি চলে এসেছে পরবর্তী কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘এ বিষয়টা নিয়ে এখনো বিস্তারিত কোনো আলোচনা হয়নি। সময় আসলে আলোচনা হবে।’

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *