হোম বিনোদন ওয়েব সিরিজে অশ্লীল দৃশ্য সরিয়ে ফেলতে আইনি নোটিশ
ওয়েব সিরিজে অশ্লীল দৃশ্য সরিয়ে ফেলতে আইনি নোটিশ

ওয়েব সিরিজে অশ্লীল দৃশ্য সরিয়ে ফেলতে আইনি নোটিশ

0
0
3

দেশের বিভিন্ন অনলাইন প্লাটফর্মে পরিবেশিত সিনেমা এবং ওয়েব সিরিজে প্রদর্শিত অশ্লীল দৃশ্য ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে বা সম্প্রচার বন্ধ করতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ আজ রবিবার (১৪ জুন) ই-মেইলের মাধ্যমে এ নোটিশ পাঠিয়েছেন। তথ্য ও স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যান ও পরিচালক, পুলিশের আইজি এবং সিআইডি’র সাইবার পুলিশ ব্যুরোর অতিরিক্ত উপ-মহাপরিদর্শকের (ডিআইজি)  কাছে এ নোটিশ পাঠানো হয়েছে।

একইসঙ্গে ওয়েবভিত্তিক সম্প্রচার নিয়ন্ত্রণে কেন পৃথক একটি নীতিমালা তৈরি করা হবে না, তা আগামী ৭ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে।

নোটিশে বলা হয়েছে, উপযুক্ত পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণ না থাকায় দেশীয় সিনেমা এবং ওয়েব সিরিজগুলোতে আপত্তিকর দৃশ্য দিন দিন বেড়েই চলেছে। সেসব দৃশ্য জনসমক্ষে তুলে ধরা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশে ভিডিও প্রোভাইডারদের অন্যতম প্লাটফর্ম বিং এবং ইউটিউবে ওয়েব সিরিজ ‘বুমেরাং’ এবং ‘আগস্ট ১৪’-তে আপত্তিকর দৃশ্য দেখা গেছে। এমনকি এসব ওয়েব সিরিজে সিগারেট বা অ্যালকোহলবিষয়ক দৃশ্য থাকার পরও সেক্ষেত্রে কোনোপ্রকার সতর্কতামূলক বাণী প্রচার করা হয়নি।

নোটিশে আরো বলা হয়েছে, এসব ভিডিও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ২০১৮ এর স্পষ্ট লঙ্ঘন, যা আমাদের দেশীয় সংস্কৃতি এবং সামাজিক নিয়ম শৃঙ্খলার জন্যও  হুমকিস্বরূপ।

(0)

3

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *