হোম অন্যান্য প্রয়োজনে মারা যাবো: ডা. জাফরুল্লাহ চৌধুরী
প্রয়োজনে মারা যাবো: ডা. জাফরুল্লাহ চৌধুরী

প্রয়োজনে মারা যাবো: ডা. জাফরুল্লাহ চৌধুরী

0
0
5

আমার শরীর কিছুটা ভালোর দিকে। শ্বাসকষ্ট ছিল, এখন কিছুটা কমেছে। আর অপ্রয়োজনে ওষুধ খান না বলে জানিয়েছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী।

দাম বেশি হওয়ায় ডাক্তারদের পরামর্শ মেনে ওষুধ খেতে অস্বীকৃতি জানিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এক বেসরকারি টেলিভিশনের সাংবাদিকের সঙ্গে কথা বলার সময়ে উচ্চমূল্যের প্রতিবাদস্বরূপ একটি ওষুধ গ্রহণে আপত্তি জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে বলেন, আমার জন্যে একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন এনেছে। ১০ ডোজ নিতে হবে। প্রতি ডোজের দাম ৮ হাজার টাকা। মোট ৮০ হাজার টাকা খরচা পড়বে। এই ওষুধ কি সাধারণ মানুষ নিতে পারবে? পারবে না। যে ওষুধ সাধারণ মানুষ কিনে ব্যবহার করতে পারবে না, সেই ওষুধ আমিও নিবো না।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, যে ওষুধ সাধারণ মানুষ কিনে ব্যবহার করতে পারবে না, সেটি আমি নিবো না। প্রয়োজনে মারা যাবো। সরকারকে ওষুধের দাম কমাতে হবে। আমাকে বিনামূল্যে দিতে চাইছে। আমার কথা হলো আমাকে বিনামূল্যে দিতে হবে না, দাম কমান যেন অসহায় মানুষের নাগালে থাকে।

(0)

5

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *