লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার হোতা হাজী কামাল গ্রেফতার
0
0
লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ সোমবার সকালে র্যাব-৩ এর একটি দল রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সুজয় কুমার রায় বিষয়টি গণমাধ্যমকে জানান । তিনি বলেন, লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহত হওয়ায় ঘটনায় মানবপাচারকারী হিসেবে কামাল হোসেনের নাম উঠে আসে। আজ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। তার পাসপোর্ট জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হাজী কামালের সঙ্গে আরো কয়েকজন মানবপাচাকারী এ ঘটনায় যুক্ত রয়েছেন ।
গত ২৮ শে মে লিবিয়ার সাহারা মরুভূমিতে ২৬ বাংলাদেশিসহ ৩০জনকে গুলি করে হত্যা করা হয়। বাংলাদেশিরা সবাই পাচারকারীদের মাধ্যমে ইউরোপে যাবার চেষ্টা করছিলেন ।
(0)
tags:
অপরাধ