হোম আন্তর্জাতিক এবার আফগানিস্তানে করোনা টিকা আবিস্কারের দাবি
এবার আফগানিস্তানে করোনা টিকা আবিস্কারের দাবি

এবার আফগানিস্তানে করোনা টিকা আবিস্কারের দাবি

0
0

করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে বিশ্বজুড়ে সাড়ে তিন লাখেরও বেশি মানুষের প্রাণহানী ঘটেছে। আক্রান্ত হয়েছে প্রায় ৬২ লাখ মানুষ। অথচ এখনো পর্যন্ত করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর কোনো ওষুধ বা প্রতিষেধক আবিষ্কৃত হয়নি।

এবার এমন সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানের এক ব্যক্তির দাবি, তিনি করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করে ফেলেছেন।

কাবুলের বাসিন্দা ওই ব্যক্তি দাবি করেছেন যে, করোনা ভাইরাসের চিকিৎসার জন্য একটি প্রতিষেধক বা ভ্যাকসিন তিনি আবিষ্কার করে ফেলেছেন। নিজেকে ভেষজ চিকিৎসক হিসাবে পরিচয় দেওয়া হাকিম আলকোজাই নামের ওই ব্যক্তি বলেছেন, প্রতিষেধকটি প্রাকৃতিক ভেষজ উদ্দীপনা থেকে তৈরি।

নবীজাদা জোর দিয়েছিলেন যে, বৈজ্ঞানিক পরীক্ষার পরে যদি সঠিক প্রমাণিত হয় তাহলে তাকে এই ওষুধের লাইসেন্স দেওয়া হবে। তখনই কেবল তিনি তার ওষুধ রোগীদের জন্য লিখে দিতে পারবেন। তবে যদি ভুয়া প্রমাণিত হয় এবং তিনি লোকদের ঠকানোর উদ্দেশ্যে মিথ্যা দাবি করেছেন বলে প্রতীয়মান হয় তাহলে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

তিনি দাবি করেছেন যে, তার তৈরি ভ্যাকসিন কোভিড -১৯ রোগীর উপরে প্রয়োগ করেছেন এবং ইতিবাচক ফলাফল পেয়েছেন। তবে দেশটিতে এখনো তার এই ওষুধ অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *