হোম আন্তর্জাতিক করোনার মধ্যে রকেট নিয়ে দু:সাহসিক যাত্রা !
করোনার মধ্যে রকেট নিয়ে দু:সাহসিক যাত্রা !

করোনার মধ্যে রকেট নিয়ে দু:সাহসিক যাত্রা !

0
0

এবার করোনার মধ্যেই মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিল মানুষ। আমেরিকার মাটি থেকে উড়ল রকেট।

ফ্যালকন ৯ নামে ওই রকেট কয়েকদিন আগেই মহাকাশ পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকার জন্য সেই যাত্রা বাতিল হয়ে যায়। অবশেষে  শনিবার মহাকাশে পাড়ি দিল এই রকেট। প্রথমবার কোনও বেসরকারি সংস্থার হাত ধরে রকেট উৎক্ষেপণ করল নাসা।

একদিকে আমেরিকায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১ লাখ ৫ হাজারেরও বেশি মানুষের। তার মধ্যে এই ঘটনা আমেরিকার জন্য এক ইতিবাচক খবর। রবার্ট বেনলেন ও ডগলাস হারলে নামে দুই মহাকাশচারী এদিন ওই রকেটে পাড়ি দিয়েছেন। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রওনা হয়েছে ওই রকেট।

ইলন মাস্কের সংস্থা স্পেশ এক্স ওই রকেট তৈরি করেছে। শনিবার স্থানীয় সময় বিকাল ৪টা ২২ মিনিটে উৎক্ষেপণ করা হয় ওই রকেট। এই প্রথম কোনও বেসরকারি সংস্থা মহাকাশে মানুষ পাঠানোর উদ্যোগ নিল। তাই এই অভিযান রীতিমত ঐতিহাসিক।

পৃথিবী থেকে ২৫০ মাইল উপরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশে গেল ওই রকেট। প্রায় এক দশক বাদে আমেরিকার মাটি থেকে মানুষ পাড়ি দিল মহাকাশে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *