হোম অন্যান্য কোয়ারেন্টাইন সেন্টারেও নাচের আসর !
কোয়ারেন্টাইন সেন্টারেও নাচের আসর !

কোয়ারেন্টাইন সেন্টারেও নাচের আসর !

0
0

কোয়ারেন্টাইন সেন্টারে নাচের আসর। শুনে অবাক হওয়ারি কথা। এমন ঘটনা ঘটেছে প্রতিবেশী দেশ ভারতের বিহারে। সেই ঘটনার ছবিও প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

বিহারের সমস্তিপুরা জেলার এক কোয়ারেন্টাইন সেন্টারে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই তদন্তের নির্দেশ দিয়েছে সেখানকার প্রশাসন।

ভারতীয় একটি সংবাদ সংস্থার টুইটারে সেই নাচের আসরের ছবিটিতে দেখা যায়, একটি স্কুল বিল্ডিংয়ের সামনে অন্তত তিন জন নারী নাচছেন। তাদের সামনে মাইক্রোফোন দাঁড় করানো রয়েছে। বিদ্যুতের আলোর ব্যবস্থা করা হয়েছে নাচ দেখার জন্য। আর সেই নাচের মঞ্চে কয়েকজন বসেও রয়েছেন। তারা সম্ভবত হারমোনিয়াম বা অন্যান্য বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। আর আশপাশে ভিড় করে বেশ কয়েকজন সেই নাচ-গান দেখছেন।

কারা এই নাচের আসরের আয়োজন করেছেন, সে সম্পর্কে কোনও বিস্তারিত তথ্যের উল্লেখ নেই টুইটে। তবে সমস্তিপুরার অ্যাডিশনাল কালেক্টর জানিয়েছেন, তারা বিষয়টি খতিয়ে দেখছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই কোয়ারেন্টাইন সেন্টারে বিনোদনের জন্য টিভির ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। কিন্তু বিনোদনের জন্য বাইরে থেকে এভাবে কাউকে আনার অনুমোদন নেই।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *