হোম আন্তর্জাতিক লকডাউন খুললে বড় ধরনের ঝুঁকি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
লকডাউন খুললে বড় ধরনের ঝুঁকি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লকডাউন খুললে বড় ধরনের ঝুঁকি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

24
0

যদি ধারাবাহিকতা মেনে এবং সর্বোচ্চ সতর্ক না থেকে লকডাউন খুলে দেওয়া হয়, তাহলে বড় ধরনের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রধান টেডরস অ্যাদহানম ঘেবরেয়েসাস সতর্ক করে দিয়ে বলেছেন, লকডাউন খুলতে হলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

লকডাউন খুলে দেওয়ার ক্ষেত্রে ছয়টি শর্ত কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়েছে। কড়া নজরদারি, আইসোলেশনে রাখা, আশঙ্কা থাকলেই পরীক্ষা করে দেখা, সংস্পর্শে যাওয়া সবাইকে চিহ্নিত করা, কর্মক্ষেত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা রাখা এবং লকডাউন পরবর্তী সময়ে জনগণের সম্পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখা।

(24)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *