হোম আন্তর্জাতিক করোনা মোকাবিলায় ট্রাম্পকে সাহায্যের প্রস্তাব ইরানের
করোনা মোকাবিলায় ট্রাম্পকে সাহায্যের প্রস্তাব ইরানের

করোনা মোকাবিলায় ট্রাম্পকে সাহায্যের প্রস্তাব ইরানের

20
0

করোনা ভাইরাস মোকাবিলায় ইরানকে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছিল তখন। এবার করোনা বিধ্বস্ত ওয়াশিংটনকেই পাল্টা সাহায্যের প্রস্তাব দিল তেহরান।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেছেন, যুক্তরাষ্ট্রে করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। করোনা মোকাবিলায় দেশটির সরকার চরম ব্যর্থ। তাই যুক্তরাষ্ট্রের জনগণকে সাহায্য করতে তেহরান পূর্ণ প্রস্তুত রয়েছে।

নিজের অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত এক বার্তায় তিনি আরও লিখেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সভায় মার্কিন স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন, তিনি ইরানকে সাহায্য করতে চান। কিন্তু আমরা এ ধরনের ভুয়া প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করছি। আমরা মহান আল্লাহর অশেষ দয়া এবং জনগণের সহযোগিতায় করোনা মোকাবিলায় যথেষ্ট সাফল্য পেয়েছি। কাজেই এক্ষেত্রে কারো সাহায্যের প্রয়োজন তেহরানের নেই।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যেহেতু মার্কিন সরকার আমেরিকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে তাই ইরান এক্ষেত্রে নিজের অভিজ্ঞতা দিয়ে ওয়াশিংটনকে সহযোগিতা করতে প্রস্তুত।

(20)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *