হোম বিনোদন ঘরেই নামাজ পড়ার আহ্বান জানালেন সালমান খান
ঘরেই নামাজ পড়ার আহ্বান জানালেন সালমান খান

ঘরেই নামাজ পড়ার আহ্বান জানালেন সালমান খান

26
0
6

করোনার সংক্রমণ থেকে বাঁচতে মসজিদে না এসে ঘরে নামাজ পড়তে আহ্বান জানিয়েছেন বলিউড ভাইজান সালমান খান।

সম্প্রতি এক ভিডিওবার্তায় সালমান বলেছেন, আল্লাহ সবখানে আছেন। তাই পরিবারের সঙ্গে ঘরে বসে নামাজ পড়লেও তাকে পাওয়া যাবে। এই সংকটময় সময়ে সরকারি নিয়ম মানুন। লকডাউন ভেঙে মসজিদে আসার দরকার নেই। ঘরেই আল্লাহকে ডাকুন।

এরপরই পুলিশ এবং চিকিৎসকদের ওপর ভারতীয়দের পাথর ছোঁড়ার প্রতিবাদ জানান সালমান। যে সব ভারতীয় এমন ন্যাক্কারজনক কাজ করেছেন তাদের ধিক্কার জানিয়েছেন ভিডিওতে।

তিনি বলেন, ডাক্তাররা সবার জীবন বাঁচাতে এসেছেন। নার্সরা সেবা করছেন অক্লান্ত ভাবে। আর আপনারা তাদের ওপর পাথর ছুঁড়ে মারছেন ! এমন আক্রমণের পর এই ডাক্তাররা যদি চিকিৎসা করবেন না বলে হাত-পা গুঁটিয়ে ফেলেন তবে করোনা রোগীর কি হবে ? রোগ দূর হবে কীভাবে ?।

ভিডিওতে সালমন জানান, লকডাউনের কারণে তার সব কাজ স্থগিত। বাবাকে টানা তিন সপ্তাহ ধরে দেখেননি তিনি। খুব কষ্ট লাগছে তার। সালমান বলেন, এটা মেনে নিতেই হবে। এখন জীবনের বিগ বস শুরু হয়েছে। করোনা সংক্রমণে প্রথমে মনে হয়েছিল একসময় থেমে যাবে। কিন্তু যত দিন যাচ্ছে পরিস্থিতি এখন আরও গুরুতর হয়ে উঠেছে।

(26)

6

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *