হোম অন্যান্য এবার করোনায় আক্রান্ত বন্যপ্রাণী বাঘ
এবার করোনায় আক্রান্ত বন্যপ্রাণী বাঘ

এবার করোনায় আক্রান্ত বন্যপ্রাণী বাঘ

27
0

প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবা থেকে রক্ষা নাই মানুষ থেকে শুরু করে পশুপাখিরও। যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো পশু এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানার একটি বাঘ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।। সোমবার ব্রঙ্কস চিড়িয়াখানার বন্যপ্রাণী সংরক্ষণ সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ৪ বছর বয়সী মালায়ান বাঘটির শুকনো কাশি হচ্ছিল। সেই সঙ্গে ক্ষুধা কমে গিয়েছিল তার। চিকিৎসার জন্য তাকে জাতীয় ভেটেরিনারি সার্ভিস ল্যাবরেটরিতে নেয়া হয়। পরে সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হলে করোনা ভাইরাস ধরা পড়ে।

এছাড়া দুটি আমুর বাঘ এবং তিনটি আফ্রিকান সিংহের শরীরেও করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিয়েছিল। কিন্তু তারা কেউই এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত নয় বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)।

(27)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *