হোম অন্যান্য সারাদেশে ২৬ হাজার মানুষ কোয়ারেন্টাইনে: আইইডিসিআর
সারাদেশে ২৬ হাজার মানুষ কোয়ারেন্টাইনে: আইইডিসিআর

সারাদেশে ২৬ হাজার মানুষ কোয়ারেন্টাইনে: আইইডিসিআর

11
0

সারাদেশে মোট ২৬ হাজার মানুষ কোয়ারেন্টাইনে ভর্তি রয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ।

আজ আইইডিসিআর’র পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনা সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি আরও জানান ,করোনা ভাইরাসে দেশে আরও একজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। সুস্থ হয়েছেন আরও ৪ জনসহ মোট ১৯ জন।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। পরিস্থিতি বিবেচনায় এই ছুটি ১১ এপ্রিল কিংবা ১৪ এপ্রিল পর্যন্ত বাড়তে পারে বলে সরকারের সংশ্লিষ্টরা জানিয়েছেন।

(11)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *