হোম আন্তর্জাতিক করোনাকে চিনা ভাইরাস বললেন ট্রাম্প
করোনাকে চিনা ভাইরাস বললেন ট্রাম্প

করোনাকে চিনা ভাইরাস বললেন ট্রাম্প

18
0

করোনা ভাইরাসে বিশ্ব জুড়ে মৃত্যুমিছিল চলছে। এই পরিস্থিতির জন্য এবার সরাসরি চিনকে কাঠগড়ায় দাঁড় করালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইরে থেকে এই ভাইরাস আমেরিকায় ঢুকেছে বলে এর আগেও অভিযোগ করেছিলেন তিনি। তবে এ বার প্রাণঘাতী এই ভাইরাসকে সরাসরি চিনা ভাইরাস বলেই চালিয়ে দিলেন তিনি।

শুরুতে নোভেল করোনার প্রকোপকে তেমন আমল দেননি মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু গত কয়েক দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। এখন পর্যন্ত সাড়ে ৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন সেখানে। প্রাণ হারিয়েছেন ৮৭ জন। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিজেও ডাক্তারি পরীক্ষা করিয়েছেন ট্রাম্প।

নভেল করোনার প্রকোপ ঠেকাতে সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার। ইউরোপীয় নাগরিকদের আমেরিকা ভ্রমণ সাময়িক ভাবে নিষিদ্ধ করা হয়েছে। তাতে একাধিক বিমান সংস্থা ক্ষতির মুখে পড়েছে বলে জানাগেছে। আগামী দিনে অন্যান্য শিল্পক্ষেত্রও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা  করেছেন মার্কিন অর্থনীতিবিদরা।আর তা নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। টুইটারে তিনি লিখেন, চিনা ভাইরাসের প্রকোপে বিমানসংস্থাসহ যে যে শিল্পগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামী দিনেও মার্কিন সরকার তাদের পাশে থাকবে।

এই মন্তব্যের জন্য দেশের অন্দরেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কেই এখনও পর্যন্ত নোভেল করোনার প্রকোপ সবচেয়ে বেশি। সেখানকার মেয়র বিল ডি ব্লাসিও ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। তাঁর কথায়, যাঁদের সেবায় আপনি নিযুক্ত, সেই এশীয়-মার্কিন নাগরিকরা এমনিতেই নাজেহাল। এমন অবস্থায় বিভেদের ইন্ধন না জোগালেই পারতেন আপনি।

গত বছরের শেষ দিকে চিনের উহান প্রদেশ থেকেই কোভিড-১৯ ভাইরাস সর্বত্র ছড়িয়ে পড়ে। তবে উহানেই যে এই ভাইরাসের উৎপত্তি, এখনও পর্যন্ত তা প্রমাণিত হয়নি। তাই এই ভাইরাসের উৎপত্তির জন্য কোনও ভাবেই চিনকে দায়ী করা যাবে না বলে ইতোমধ্যেই নির্দেশ জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার পরেও থেকে এমন মন্তব্য করলেন ট্রাম্প।

 

(18)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *