হোম জাতীয় কাল টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী
কাল টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী

কাল টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী

10
0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে কাল (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে  জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ।

গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর একান্ত সচিব কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক চিঠিতে জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সুরা ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন।

তবে, করোনা ভাইরাসের ঝুঁকির কারণে শিশু সমাবেশ আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

(10)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *