হোম অন্যান্য চট্টগ্রামে ইতালি থেকে আসা ৭জন কোয়ারেন্টাইনে
চট্টগ্রামে ইতালি থেকে আসা ৭জন কোয়ারেন্টাইনে

চট্টগ্রামে ইতালি থেকে আসা ৭জন কোয়ারেন্টাইনে

9
0

চট্টগ্রামে ইতালি থেকে আসা সাতজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত রোববার তারা দেশে ফেরেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতজনের মধ্যে কয়েকজন নিজ থেকে যোগাযোগ করেছেন। তবে, তাদের শরীরে কোনো ধরনের ভাইরাসের আলামত পাওয়া যায়নি।

তারপরও সতর্কতা হিসেবে তাদেরকে নিজ বাসায় (হোম) কোয়ারেন্টাইনে থাকার জন্য বলেছি। তাদের অন্তত ১৫ দিন থাকার জন্য বলা হয়েছে বলেন তিনি।

সিভিল সার্জন আরও বলেন, ইতালি ফেরত এই সাতজনের ফোন নম্বর রাখা হয়েছে। তাদের ফোন নম্বর সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে দেয়া হয়েছে। তারা তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

(9)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *