হোম আন্তর্জাতিক জার্মানির ৫ কোটি মানুষ করোনার ছোবলে
জার্মানির ৫ কোটি মানুষ করোনার ছোবলে

জার্মানির ৫ কোটি মানুষ করোনার ছোবলে

22
0

পাঁচ কোটি জার্মান নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল।

বুধবার (১১ মার্চ ) এক সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে প্রথম সংবাদ সম্মেলনে মের্কেল বলেন, জার্মানির ৭০ শতাংশ অর্থাৎ প্রায় পাঁচ কোটি ৮০ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে।

করোনা ভাইরাসের কারণে অস্ট্রিয়া ইতালির নাগরিকদের প্রবেশের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, জার্মানিও সেই পথে হাঁটবে কিনা এমন প্রশ্নে মের্কেল জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সীমান্ত বন্ধ যথেষ্ট পদক্ষেপ নয়। এটা আমাদের বিবেক ও একের প্রতি অন্যের মানবিকতার পরীক্ষা।জার্মানিতে এ পর্যন্ত এক হাজার ৯৬৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২৫ জন।

এদিকে, করোনা ভাইরাসকে মহামারি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ সংস্থা (ডাব্লিউএইচও)। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

(22)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *