হোম প্রবাস মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ বন্ধ করা হয়নি
মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ বন্ধ করা হয়নি

মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ বন্ধ করা হয়নি

47
0

মক্কা ও মদীনায় অবস্থিত মুসলিমদের দুই পবিত্র মসজিদ যথাক্রমে মসজিদুল হারাম ও মসজিদে নববী (হারামাইন শরিফাইন) বন্ধ করে দিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা প্রচার হচ্ছে তা নিতান্তই অজ্ঞতা প্রসূত অপপ্রচার ।

না জেনে না দেখে অন্যকে বিভ্রান্ত করা একটি অপরাধ। সত্য মিথ্যা যাচাই না করে, কিছু বিভ্রান্তি মূলক ছবি আপলোড করে আমি আপনি বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের সাথে সেই অপরাধ করে যাচ্ছি ।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাব থেকে নিজেদের মুক্ত রাখতে যে রুটিন কর্মযজ্ঞ চলছে তারই অংশ হিসেবে আজ এশার নামাজের পর পবিত্র মসজিদুল হারাম (কাবা শরিফ) এবং মসজিদে নববী সাময়িক বন্ধ রেখে পরিস্কার পরিচ্ছন্ন করে জীবাণু নাশক দেয়া হচ্ছে।
তবে বিশেষ ব্যবস্থায় মসজিদে হারামের উপরে তাওয়াফ করার ব্যাবস্থা করে দেয়া হয়েছে।
“তাওয়াফ বন্ধ করে দিয়েছে”! কথাটি মোটেও সথ্য নয়।

উল্লেখ্যঃ পবিত্র কাবা ঘরকে কেন্দ্রকরে কিয়ামতের আগ পর্যন্ত এই তাওয়াফ বন্ধ হবে না (শুধু নামাজের সময় ব্যতিত)।

(47)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *