হোম আন্তর্জাতিক করোনা আতঙ্কে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা
করোনা আতঙ্কে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

করোনা আতঙ্কে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

11
0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একজনের মৃত্যু হওয়ায় সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ক্যালিফোর্নিয়ায় নতুন করে একজনের মৃত্যু হওয়ায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সাক্রামেন্টো শহরের কাছে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭১ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে তিনি একটি প্রমোদতরীতে ছিলেন।

যুক্তরাষ্ট্রের ১৬ অঙ্গরাজ্যে এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসে কমপক্ষে ১৫০ জন আক্রান্ত হয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১১ জনের মধ্যে ১০ জন ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা। তবে সম্প্রতি টেক্সাস এবং নেব্রাস্কাতেও এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে এর আগে ওয়াশিংটন এবং ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি করা হয়। ক্যালিফোর্নিয়ায় মারা যাওয়া সর্বশেষ ব্যক্তি গত মাসে প্রিন্সেস প্রমোদতরীতে ভ্রমণ করেছিলিন।

বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত ৩ হাজার ২৮৫ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। বিভিন্ন দেশে ৯৫ হাজার ৪৮১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৬৮৮ জন।

সুত্রঃ বিবিসি।

(11)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *