হোম আন্তর্জাতিক ভারতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
ভারতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ভারতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

39
0

দুইদিনের সফরে ভারতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১২ টায় গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করে তার বিমান ‘এয়ারফোর্স ওয়ান’।ট্রাম্পকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতে সফর শুরু করার আগেই একের পর এক টুইট করছেন ডোনাল্ড ট্রাম্প। তার বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ আমেরিকা ছাড়তেই ট্রাম্প হিন্দিতে টুইট করেন। সেখানে তিনি লেখেন, আমরা ভারতে আসতে আগ্রহী। এখন মাঝপথে আছি। কিছুক্ষণের মধ্যেই সকলের সঙ্গে দেখা হবে। (হাম ভারত আনে কে লিয়ে তৎপর হ্যায়। হাম রাস্তে মে হ্যায়। কুছ ঘণ্টো মে হাম সবসে মিলেঙ্গে)

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, সোমবার সকালেই আহমেদাবাদে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে তিনি মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছে তারা।  সোমবার সকালেই ট্রাম্পের উদ্দেশে টুইট করেন মোদি,অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। তারপরই হিন্দিতে টুইট করে সকলকে চমকে দেন ট্রাম্প।

এই সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রয়েছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জ্যারেড কুশনার। বিমানবন্দর থেকে সজ্জিত মোতেরা স্টেডিয়াম পর্যন্ত ২২ কিলোমিটার রাস্তাজুড়ে রয়েছে রোড শো। যাত্রাপথেই মহাত্মা গান্ধীর সবরমতী আশ্রমে যাবেন ট্রাম্প। এরপর সেখান থেকে মোতেরা স্টেডিয়ামে গিয়ে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠান অংশ নেবেন তিনি।

সফরে গুজরাট ছাড়াও দিল্লি এবং আগ্রায় যাবেন মার্কিন প্রেসিডেন্ট। রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে তার।

(39)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *