হোম আন্তর্জাতিক ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

12
0

প্রথমবারের মতো ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে।

শুধু ফ্রান্স নয় কানাডা, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, নেপাল, সিঙ্গাপুর,  ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, তাইওয়ান ও হংকংসহ আরো প্রায় ১৫ দেশে ইতোমধ্যেই ছড়িয়েছে করোনা।

এর আগে খবরে বলা হয়েছে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রায় তিন মাস আগে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিষয়টি জানতে পেরেছিলেন। তারা পরবর্তী ১৮ মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা জানিয়েছিলেন। সাড়ে ছয় কোটি মানুষ উজাড় হয়ে যাবে বলে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। মহামারী আকারে ছড়িয়ে পড়ার অন্তত তিন মাস আগেই এ ব্যাপারে সতর্কতা জারি করেছিলেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

(12)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *