হোম ক্রীড়া ‘আল্লাহকে হাজার শুকরিয়া এবং আকবরদের ধন্যবাদ’
‘আল্লাহকে হাজার শুকরিয়া এবং আকবরদের ধন্যবাদ’

‘আল্লাহকে হাজার শুকরিয়া এবং আকবরদের ধন্যবাদ’

7
0
1
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ জয়ের এমন ইতিহাস রচনায় খুশি সাবেক অধিনায়ক আকরাম খান

আকবর, ইমন, অভিষেক, শরিফুলরা তাদের এ ধারাবাহিকতা ধরে রাখলে এবং বিসিবি থেকে সঠিক নির্দেশনা পেলে তারাও জাতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হবে বলে মত তার।

আকরাম খান বলেন, আল্লাহকে হাজার শুকরিয়া। সেইসঙ্গে তাদেরও (আকবরদের) ধন্যবাদ। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া এটার অনুভূতি প্রকাশ করার মতন নয়। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন।

তিনি আরও বলেন, তারা প্রমাণ করেছে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। তাদের আরো গাইড করলে তারা একদিন জাতীয় দলের হয়েও চ্যাম্পিয়ন হতে পারবে। তাদের আমরা ১৬ বছর বয়স থেকে আমাদের আওতায় নিয়ে আসি। তারপর ধাপে ধাপে ট্রেনিংয়ের মাধ্যমে নির্বাচিত হয়ে তারা জাতীয় দলে সুযোগ পায়।

(7)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *