হোম আন্তর্জাতিক ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা ইরানের
ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা ইরানের

ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা ইরানের

21
0

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তর্জাতিক আদালতে নিতে চায় ইরান। নেদারল্যান্ডের হেগেতে অবস্থিত আন্তর্জাতিক আদালতে ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ইরান।

ইরানের বিচারিক ব্যবস্থার মুখপাত্র গোলাম হোসেইন ইসমাই’র বরাতে এই তথ্য জানিয়েছে আন্তজার্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল।

গোলাম হোসেইন ইসমাই’র জানান, যুক্তরাষ্ট্র যা করেছে তা ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা। তিনি আরও জানান, কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় ইরান, ইরাক ও হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে জেনারেল সোলেইমানিকে হত্যা করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সে কারণেই ট্রাম্পকে বিচারের মুখোমুখি করতে চায় তেহরান।

(21)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *