হোম আন্তর্জাতিক জম্মু-কাশ্মীরে তুষারপাতে নিহত ৬৭
জম্মু-কাশ্মীরে তুষারপাতে নিহত ৬৭

জম্মু-কাশ্মীরে তুষারপাতে নিহত ৬৭

24
0

ভারতের জম্মু-কাশ্মীরে গত কয়েক ঘণ্টায় তুষারপাতে অন্তত ৬৭ জন মারা গেছেন। এদিকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে তুষারপাতে অন্তত ৫৭ জন  নিহত হয়েছেন বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে। কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনা সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে কমপক্ষে ১০ জন তুষারপাতে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন ভারতীয় সেনা সদস্য রয়েছেন। এখনও একাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।

রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গত ২৪ ঘণ্টায় ব্যাপক তুষারপাতে ৫৭ জন ইতোমধ্যে মারা গেছেন। তুষার সরিয়ে হাইওয়ে উন্মুক্ত করা সম্ভব হয়নি। বহু মানুষকে দুর্যোগের হাত থেকে রক্ষা করে নিরাপদ জায়গায় রাখা হয়েছে।

পাকিস্তান কাশ্মীরের এক কর্মকর্তা জানিয়েছেন, নীলুম উপত্যকায় ভারী তুষারপাত পাশাপাশি বৃষ্টির কারণে ধস নেমে গ্রামবাসীদের অনেকেই আটকা পড়েছেন। নিখোঁজ মানুষের সংখ্যাও কম নয়। এখনও উদ্ধারকাজ চলছে।

 

(24)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *