হোম আন্তর্জাতিক ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত আটক
ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত আটক

ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত আটক

127
0

ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকএয়ারকে আটক করার পর আবার ছেড়ে দিয়েছে ইরান। শনিবার (১১ জানুয়ারি) তাকে কয়েক ঘণ্টার জন্য আটক করা হয় বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম পার্সটুডে।

তারা জানায়, ইরানের রাজধানী তেহরানের কাছে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে শনিবার বিকেলে তেহরানের আমিরকাবির বিশ্ববিদ্যালয়ের সামনে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমাবেশকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় ব্রিটিশ রাষ্ট্রদূতকে সমাবেশকারীদের মধ্যে পাওয়া যায়। ইরানের নিরাপত্তাবাহিনীর দাবি সমাবেশকারীদের বিক্ষোভ করার জন্য উসকে দিয়েছিলেন তিনি। এ কারণে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৮ জানুয়ারি) ভোরে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানটির ১৭৬ আরোহীর সবাই প্রাণ হারান। শনিবার (১১ জানুয়ারি) সকালে ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, ভুলবশত যাত্রীবাহী বিমানটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় এটি ভূপাতিত হয়েছে।

(127)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *