হোম আন্তর্জাতিক যুদ্ধের ভার বহন করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই: পেলোসি
যুদ্ধের ভার বহন করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই: পেলোসি

যুদ্ধের ভার বহন করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই: পেলোসি

25
0

ইরাকে মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর পর তিনি এ কথা বলেন।

এ সময়  ন্যান্সি পেলোসি বলেছেন, আমরা বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ইরাকে আমাদের সেনা মোতায়েন রয়েছে, আমরা অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করব এবং অপ্রয়োজনীয় উস্কানির অবসান ঘটাব।

ন্যান্সি পেলোসি ইরানকেও সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ মুহূর্তে নতুন করে কোনো যুদ্ধের ভার বহন করার মতো ক্ষমতা যুক্তরাষ্ট্র এবং বিশ্বের নেই।

বুধবার ভোরে এক ঘণ্টার ব্যবধানে দুটি মার্কিন ঘাঁটিতে অন্তত এক ডজন মিসাইল হামলা চালায় ইরান। ইরানের ভূমি থেকে ইসলামী রেভল্যুশনারি গার্ডের সদস্যরা মিসাইলগুলো ছোড়ে বলে ফার্স নিউজের খবরে বলা হয়েছে।

(25)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *