হোম রাজনীতি খালেদা জিয়া মারাত্মক অসুস্থ: ড. কামাল হোসেন
খালেদা জিয়া মারাত্মক অসুস্থ: ড. কামাল হোসেন

খালেদা জিয়া মারাত্মক অসুস্থ: ড. কামাল হোসেন

10
0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে মারাত্মক অসুস্থ বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন । সকালে মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি ।

বলেন, অনাকাঙ্খিত যে কোনো পরিস্থিতির দায় নিতে হবে সরকারকে। এ সময় খালেদা জিয়াকে জামিন না দেয়া এবং সুচিকিৎসা নিশ্চিত না করার নিন্দাও জানান তিনি। এছাড়াও সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্ট নেতা ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আদালতে জমা দেয়া বিএনপি চেয়ারপারসনের মেডিকেল রিপোর্ট অসম্পূর্ণ। খালেদা জিয়াকে জামিন না দিয়ে বিচারপতিরা ভুল ও অনৈতিক কাজ করেছেন বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ড. মঈন খান বলেছেন, জামিন পাওয়া বিএনপি চেয়ারপারসনের সাংবিধানিক অধিকার। সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন ।

(10)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *