খিলক্ষেত একটি বাসা থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার
10
0
রাজধানীর খিলক্ষেত এলাকার ডুমনিতে একটি বাসা থেকে সালমা আক্তার নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃতের স্বজনরা জানান, সোমবার রাত দশটার দিকে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে মরদেহ দেখতে পান তারা।
পুলিশে খবর দিলে তারা এসে রাত একটার দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সালমার বাবা ও বোন জানান, তার স্বামী হাসান জুয়ায় আসক্ত ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। সালমাকে তার স্বামী মারধোর করতেন বলেও জানায় স্বজনেরা। পারিবারিক কলহের জেরেই শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
(10)