ব্যবসা করবেন মাহিয়া মাহি
6
0
অবসর পছন্দ করেন না মাহিয়া মাহি। তাই নিজের প্রতিষ্ঠান ‘ভারা’য় আরও সময় দিতে চাচ্ছেন তিনি।
এই পোশাক ব্র্যান্ডের পরিসর আরও বড় করতে চান অভিনেত্রী । বলেন ‘অনেক স্বপ্ন নিয়ে ‘ভারা’র যাত্রা শুরু হয়েছিল। চলচ্চিত্রে ব্যস্ততার জন্য এতদিন সময় দিতে পারিনি। এখন ছবি নির্মাণ হচ্ছে না। আমিও নতুন কোনো চলচ্চিত্রের সঙ্গে নতুন করে যুক্ত হইনি। হাতে অনেকটা সময়। এই সময়টা ‘ভারা’কে দিতে চাই। নতুন বেশ কিছু পরিকল্পনা করেছি আমি। আশা করছি, ‘ভারা’ দেশের অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড হয়ে উঠবে শীঘ্রই।’
মাহির প্রতিষ্ঠান ‘ভারা’র প্রধান পণ্য পোশাক। তবে সামনে কারুশিল্প নিয়েও কাজ করার ইচ্ছা প্রকাশ করেন এই অভিনেত্রী। তিন বছর আগে ইচ্ছা থাকা সত্ত্বেও বিরতি পাননি মাহিয়া মাহি। প্রতিদিনই থাকতো তার শুটিংয়ের ব্যস্ততা। তবে এখন সেই ব্যস্ততা আর নেই।
(6)
tags:
মাহিয়া মাহি