হোম অনুসন্ধান অপরাধবার্তা ব্যারিস্টার সুমনকে সতর্ক করলেন আদালত
ব্যারিস্টার সুমনকে সতর্ক করলেন আদালত

ব্যারিস্টার সুমনকে সতর্ক করলেন আদালত

7
0

বিচার বিভাগ এবং আইনজীবীদের সুনাম নষ্ট হয় এমন কোন বিষয় আর ফেসবুকে যাতে শেয়ার না করে সে বিষয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে সতর্ক  করে দিয়েছেন আদালত ।

আজ বিচারপতির ছেলের বিরুদ্ধে রিট শুনানিকালে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এ আদেশ দেন।

জ‌্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম বিচারপতির ছেলের বিরুদ্ধে রিট নিয়ে ফেসবুকে দেয়া ব্যারিস্টার সুমনের বক্তব্য ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদন আদালতের সামনে উপস্থাপন করেন। বলেন, ব্যারিস্টার সুমন ফেসবুকে ক্যাম্পেইন করে সুপ্রিম কোর্ট ও আইনজীবীদের হেয় করছেন। একজন আইনজীবী অপর একজন আইনজীবীর বিরুদ্ধে এভাবে প্রচারণা চালাতে পারে না।

এ জন্য আদালত বিচার বিভাগ ও আইনজীবীদের সুনাম ক্ষুন্ন করে, এমন বিষয়ে ফেসবুকে পোস্ট দেয়া থেকে যাতে ব্যারিস্টার সুমন বিরত থাকেন সেজন্য সতর্ক করেন আদালত।

(7)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *