বিচার বিভাগ এবং আইনজীবীদের সুনাম নষ্ট হয় এমন কোন বিষয় আর ফেসবুকে যাতে শেয়ার না করে সে বিষয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে সতর্ক করে দিয়েছেন আদালত ।
আজ বিচারপতির ছেলের বিরুদ্ধে রিট শুনানিকালে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এ আদেশ দেন।
জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম বিচারপতির ছেলের বিরুদ্ধে রিট নিয়ে ফেসবুকে দেয়া ব্যারিস্টার সুমনের বক্তব্য ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদন আদালতের সামনে উপস্থাপন করেন। বলেন, ব্যারিস্টার সুমন ফেসবুকে ক্যাম্পেইন করে সুপ্রিম কোর্ট ও আইনজীবীদের হেয় করছেন। একজন আইনজীবী অপর একজন আইনজীবীর বিরুদ্ধে এভাবে প্রচারণা চালাতে পারে না।
এ জন্য আদালত বিচার বিভাগ ও আইনজীবীদের সুনাম ক্ষুন্ন করে, এমন বিষয়ে ফেসবুকে পোস্ট দেয়া থেকে যাতে ব্যারিস্টার সুমন বিরত থাকেন সেজন্য সতর্ক করেন আদালত।
(7)

